POPULAR BD NEWS
Popular BD News Logo

ভিটামিন’এ’প্লাস ক্যাম্পেইন উপলক্ষ্যে সাংবাদিক ওরিয়েন্টেশন কর্মশালা

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: ডিসেম্বর ৭, ২০২১ | সময়: ৫:৪৪ অপরাহ্ণ

আগামী ১১ডিসেম্বর থেকে শুরু হচ্ছে ৪ দিনব্যাপী জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২১। এ উপলক্ষে ৭ ডিসেম্বর মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় চাঁদপুর সিভিল সার্জন কার্যালয়ের আয়োজনে সাংবাদিক ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়।

সিভিল সার্জন ডা. মোঃ শাহাদাত হোসেনের সভাপতিত্বে এবং মেডিকেল অফিসার ডা. মোঃ ইছারুহুল্লাহ’র সঞ্চালনায় কর্মশালায় বক্তব্য রাখেন চাঁদপুর প্রেসক্লাব সভাপতি ইকবাল হোসেন পাটওয়ারী, সাধারণ সম্পাদক রহিম বাদশা, সাবেক সভাপতি কাজী শাহাদাত, গোলাম কিবরিয়া জীবন, সাবেক সাধারণ সম্পাদক সোহেল রুশদী, এ এইচ এম আহসান উল্ল্যাহ প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন, চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক, মির্জা জাকির, শরীফ চৌধুরী, দৈনিক প্রভাতী কাগজের সম্পাদক আব্দুল আউয়াল রুবেল, টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি আল ইমরান শোভন, সাধারণ সম্পাদক রিয়াদ ফেরদৌস, দৈনিক শপথ পত্রিকার সম্পাদক কাদের পলাশ, দৈনিক প্রথম আলো পত্রিকার জেলা প্রতিনিধি আলম পলাশ, চ্যানেল আইয়ের জেলা প্রতিনিধি মোরশেদ আলম রোকন, দৈনিক সুদিপ্ত চাঁদপুর পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক এম আর ইসলাম বাবু, দৈনিক মতলবের আলো পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক কে এম মাসুদসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ।

সিভিল সার্জন ডা. মো. শাহাদাত হোসেন বলেন, ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শতভাগ সফল করতে আমরা বদ্ধপরিকর। এজন্য গণমাধ্যমসহ সংশ্লিষ্ট সবার আন্তরিক সহযোগিতা কামনা করি।

উল্লেখ্য : আগামী-১১ই ডিসেম্বর থেকে সারাদেশে জাতীয় ভিটমিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উদ্যাপিত হবে। ওইদিন ৬ থেকে ১১ মাস বয়সী শিশুদের নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুকে একটি লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানাে হবে।

চাঁদপুর জেলার ৮টি উপজেলা এবং ২ টি পৌরসভার ৬ থেকে ১১ মাস বয়সী মােট- ৩৬ হাজার ২৩০ জন শিশু এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী মােট- ২ লাখ ৮৪ হাজার ৫শ’ ৯৮ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানাে হবে।

জেলার মােট-২২৩৫টি কেন্দ্রের মাধ্যমে স্বাস্থ্য বিভাগের ৫৬৩ জন স্বাস্থ্যকর্মী এবং পরিবার পরিকল্পনা বিভাগের ৪৮০ জন কর্মী সহ মােট-১০৪৩ জন সকাল-৮ টা হতে বিকাল- ৪ টা পর্যন্ত বিরতিহীনভাবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানাের কার্যক্রম চালাবে।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন