POPULAR BD NEWS
Popular BD News Logo

হাজীগঞ্জ পৌর ছাত্রলীগের উদ্যোগে চতুর্থবার বৃক্ষরোপণ

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: জুন ২৭, ২০২০ | সময়: ৯:১৩ অপরাহ্ণ

‘মুজিবর্ষের আহবান, ৩ টি করে গাছ লাগান’- প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ঘোষণা এবং কেন্দ্রীয় ছাত্রলীগ ও জেলা ছাত্রলীগের নির্দেশনায় অংশ হিসেবে বৃক্ষ রোপন কর্মসূচি চলছে।

চাঁদপুরের হাজীগঞ্জ পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান রাব্বীর নেতৃত্বে চতুর্থবার বৃক্ষরোপন করা হয়।

শনিবার হাজীগঞ্জ উপজেলা ৯ নং গন্ধর্ব্যপুর ইউনিয়নে বৃক্ষরোপণ করা হয়। পঞ্চম দফায় বৃক্ষরোপন কার্যক্রম কাকৈরতলা জনতা কলেজ ও জনন্নাথপুর হাজী এরশাদ মিয়া উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপন করা হবে বলে জানান ছাত্রলীগ নেতা মেহেদী হাছান রাব্বী।

তিনি আরো জানান, মুজিব শতবর্ষে হাজীগঞ্জ পৌর ছাত্রলীগের তিন মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি-উপজেলা ও শহরে এই বৃক্ষরোপন কর্মসূচি অব্যাহত থাকবে।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন