POPULAR BD NEWS
Popular BD News Logo

হাজীগঞ্জ বাজারের সাত হকার আটক

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: ডিসেম্বর ২, ২০২১ | সময়: ৮:৫৮ অপরাহ্ণ

হাজীগঞ্জ বাজারের সাত হকারকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত হাজীগঞ্জ বাজারে সড়কের পাশে যাতায়াতের পথ বন্ধ করার দায়ে তাদের আটক করা হয়।

হাজীগঞ্জ থানা ট্রাফিক পুলিশের ইনস্পেক্টর জাহাঙ্গীর হোসেন বলেন, নিয়মিত এমন অভিযান চলবে। সড়কের পাশে হকার বসা যাবে না।

জানা গেছে, সাত হকারকে বিকালে আদালতে প্রেরণ করা হয়। পরে বিজ্ঞ আদালত সাত হকারকে জামিন দিয়েছেন।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন