হাজীগঞ্জ উপজেলার ৬ নং বড়কুল পূর্ব ইউনিয়নের ১ নং ওয়ার্ডের মহিলা ভোটারদের সাথে চেয়ারম্যান প্রার্থীর মতবিনিময় কালে নৌকা প্রতীতে মনোনীত চেয়ারম্যান পদ প্রার্থী আহসান হাবিব বলেন, ৬ নং বড়কুল পূর্ব ইউনিয়নবাসী হলো আমার অভিভাবক।
হাজীগঞ্জ উপজেলার ১১ টি ইউনিয়ন পরিষদ নির্বাচন ২৬ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। তারই ন্যায় ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডের জনসাধারণের সাথে মতবিনিময় করেন ৬ নং বড়কুল পূর্ব ইউনিয়নের নৌকা প্রতীকে মনোনীত প্রার্থী আহসান হাবিব।
বুধবার বিকালে ইউনিয়নের ১ নং ওয়ার্ডে সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন কার্যালয় আমিরা বাড়িতে ৬ নং বড়কুল পূর্ব ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আমির হোসেন খোকনের সঞ্চালনায় ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতির সভাপতিত্বে বক্তৃতা করেন ১ নং ওয়ার্ড মহিলা আওয়ামীলীগের সদস্য রাবেয়া আক্তার।
অনুষ্ঠান শেষে পথচারী ও এলাকার দোকানিদের সাথে দেখা করেন আহসান হাবিব।
ওই সময় উপস্থিত ছিলেন, ৬ নং বড়কুল পূর্ব ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি আবুল কাশেম ফাশা, ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মামুন হোসেন মোল্লা, সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন এর সদস্য ও ১ নং ওয়ার্ড আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা।