পৃথক পৃথক অভিযানে র্যাব-১১ কুমিল্লার কোতয়ালী থানা এলাকা থেকে ১৪ কেজি গাঁজাসহ তিনজন মাদক ব্যবসায়ী গ্রেফতার। মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি মোটর সাইকেল এবং ব্যাটারি চালিত অটোরিকশা জব্দ করেছে।
গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১ একটি আভিযানিক দল ০২ ডিসেম্বর সকালে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন আমতলী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে ০৮ কেজি গাঁজাসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদ্বয় হলোঃ ফরিদপুর জেলার সদরপুর থানার আকুটেরচর গ্রামের মোঃ জুয়েল বেপারী(৩৭) ও মুন্সিগঞ্জ জেলার টঙ্গিবাড়ি থানার কোরমিরা গ্রামের মোঃ মনির হোসেন(৩৭)। অভিযানে মাদক পরিবহনের কাজে ব্যবহৃত মোটর সাইকেলটিও জব্দ করা হয়। আরেকটি অভিযানে কোতয়ালী মডেল থানাধীন গোমতিরপাড় এলাকায় ০৬ কেজি গাঁজাসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী হলোঃ কুমিল্লা জেলার কোতয়ালী থানার পয়াত মধ্যপাড়া গ্রামের মোঃ কাইয়ুম হোসেন (২৭)। অভিযানে মাদক পরিবহনের কাজে ব্যবহৃত ব্যাটারি চালিত অটোরিকশাটিও জব্দ করা হয়।
এ বিষয়ে মেজর মোহাম্মদ সাকিব হোসেন জানান, গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে। পপুলার বিডিনিউজ, কুমিল্লা