POPULAR BD NEWS
Popular BD News Logo

মাঝ রাস্তায় নামিয়ে দেয় রাইদা, পেছন থেকে চাপা দেয় অনাবিল

পপুলার বিডিনিউজ ডেস্ক | প্রকাশিত: নভেম্বর ৩০, ২০২১ | সময়: ৮:০৬ পূর্বাহ্ণ

রাজধানীর রামপুরায় অনাবিল পরিবহণের একটি বাসচাপায় এক এসএসসি পরীক্ষার্থীর নিহতের ঘটনার জেরে কমপক্ষে ৯টি বাসে অগ্নিসংযোগ ও তিনটি বাস ভাঙচুর করেছেন বিক্ষুব্ধ জনতা। ভাঙচুর করা ও আগুন দেওয়া বাসের বেশিরভাই অনাবিল পরিবহণের।

সোমবার রাত সাড়ে ১০টার দিকে ডিআইটি রোডে সোনালী ব্যাংকের সামনে বাসচাপায় মাইনুদ্দিন ইসলাম দুর্জয় (১৬) নামের ওই এসএসসি পরীক্ষার্থী নিহত হন।

মাইনুদ্দিনের নিহত হওয়ার বিষয়ে রাকিব নামে এক প্রত্যক্ষদর্শী পুলিশের কাছে ঘটনার বর্ণনা দিয়েছেন।

তিনি বলেন, আমরা ৪-৫ জন রামপুরার ওই সড়কের পাশেই ছিলাম। দেখলাম যে রাইদা পরিবহনের একটি বাস রামপুরা থেকে মালিবাগের দিকে যাচ্ছিল। হঠাৎ করে একটি ছেলে রাইদা বাসে উঠতে চেষ্টা করে। বাসে ওঠার পর কোনো কারণে সঙ্গে সঙ্গে নামিয়ে দেওয়া হয়।
বাঁ পাশ দিয়েই বেপরোয়া গতিতে অনাবিল পরিবহনের একটি বাস আসছিল। বাসটি ওই ছেলেকে চাপা দেয়। এরপর আমরা বন্ধুরাসহ মোট ২০-২২ জন বাসটিকে রামপুরা থেকে মালিবাগের দিকে ধাওয়া করি। প্রায় এক কিলোমিটার যাওয়ার পর আমরা বাসটি আটকে দিই। পরে জানালা দিয়ে চালক ও দরজা দিয়ে হেল্পার পালিয়ে যায়।
সূত্র: যুগান্তর
E/N
পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন