ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় ইউপি নির্বাচনের ফল ঘোষণার সময় কেন্দ্রে সংঘর্ষ, হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ সময় বিজিবির গুলিতে তিন যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত চারজন।
রোববার রাত সাড়ে ৮টার দিকে পীরগঞ্জ উপজেলার খনগাঁও ইউনিয়নের ঘিডোব সরকারি প্রাথমিক বিদ্যালয়কেন্দ্রে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন— খনগাঁও ইউনিয়নের হাবিবপুর গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে শাহাবুলি হোসেন আহমেদ (৩৫) এবং একই ইউনিয়নের ঘিডোব গ্রামের মৃত তফিজ উদ্দীনের ছেলে মাজহারুল ইসলাম (৩৫) ও একই গ্রামের আদিত্য (৩৩)।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ঠাকুরগাঁওয়ের পুলিশ সুপার জাহাঙ্গীর হোসেন জানান, ৩ নম্বর খনগাঁও ইউনিয়নে ভোট শেষ হওয়ার পর ফল ঘোষণায় দেরি হচ্ছিল।
সূত্র: যুগান্তর
E/N