চাঁদপুর সদর উপজেলার ফরাক্কাবাদ ইসলামীয়া সিনিয়র আলিম মাদ্রাসার ২০২১ সালের পরীক্ষার্থীদের দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়েছে। ২৭ নভেম্বর শনিবার সকাল ১০টায় মাদ্রাসা প্রাঙ্গণে এই দোয়া ও মিলাদের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামীয়া সিনিয়র আলিম মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি প্রকৌশলী সৈয়দ আহমেদ পাটোয়ারী।
মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ফখরুল ইসলামের সভাপতিত্বে ও সিনিয়র শিক্ষক হেলাল উদ্দিন পাটোয়ারী পরিচালনায় বক্তব্য রাখেন, নব-নির্বাচিত ৯নং বালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল্লাহ পাটোয়ারি, মাদ্রাসা পরিচালনা কমিটির দাতা সদস্য রুহুল আমিন মিয়াছি, প্রভাষক আবু ইউনুছ। মিলাদ পরিচালনা করেন সহকারি অধ্যাপক মাওলানা মো. আমির হোসেন। দাখিল পরিক্ষার্থীসক সকল শিক্ষার্থীদের ভালো ফলাফল কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাদ্রাসার সহকারী অধ্যাপক এএসএম ইউসুফ মিজি।
দোয়া ও মিলাদ অনুষ্ঠানে মাদ্রাসার সকল শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। এবছর ইসলামীয়া সিনিয়র আলিম মাদ্রাসার থেকে ৩৫ জন শিক্ষার্থী আলিম পরীক্ষায় অংশগ্রহণ করবে।
অনুষ্ঠান শেষে ইসলামীয়া সিনিয়র আলিম মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি প্রকৌশলী সৈয়দ আহমেদ পাটোয়ারীকে পূনরায় সভাপতি করার জন্যে ম্যানিজিং কমিটির সকলে প্রস্তাব করের।