POPULAR BD NEWS
Popular BD News Logo

ইউপি নির্বাচনে সহিংসতার ‘কারণ’ জানালেন আইনমন্ত্রী

পপুলার বিডিনিউজ ডেস্ক | প্রকাশিত: নভেম্বর ২৭, ২০২১ | সময়: ৬:৪৮ অপরাহ্ণ

আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেছেন, চলমান ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ঘটে যাওয়া সহিংসতার ঘটনাগুলোর বড় অংশ ব্যক্তিগত ও গোষ্ঠীগত দ্বন্দ্ব এবং জমি-জমা সংক্রান্ত বিরোধের জেরে হয়েছে।

শনিবার সংসদে জাতীয় পার্টির সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকার এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে প্রশ্নোত্তর পর্ব টেবিলে প্রশ্নটি উপস্থাপিত হয়।

লিখিত উত্তরে আইনমন্ত্রী বলেন, দেশব্যাপী প্রথম ও দ্বিতীয় ধাপের নির্বাচন অনুষ্ঠানের পর কয়েকটি প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় নির্বাচনী সহিংসতার খবর প্রচারিত হয়েছে। অনেক সময়ে ব্যক্তিগত ও গোষ্ঠীগত দ্বন্দ্ব, জমি-জমা সংক্রান্ত বিরোধের জের ধরে নির্বাচনের সময়ে বিভিন্ন সুযোগ সন্ধানী ব্যক্তি বা গোষ্ঠী ধর্মীয় সংখ্যালঘু, নারী ও শিশুর ওপর সহিংসতা চালানোর অপচেষ্টা চালায়। এই কারণেও নির্বাচনের সময়ে অনেক ধরনের সহিংসতার উদ্ভব হয় বলে জানান তিনি।

সংসদে মন্ত্রী আরও বলেন, নির্বাচনী সহিংসতার বিষয়ে নির্বাচন কমিশন অত্যন্ত সজাগ ও সতর্ক সৃষ্টি রেখেছে। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।
সূত্র: যুগান্তর
E/N
পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন