POPULAR BD NEWS
Popular BD News Logo

সতর্ক অবস্থানে আইন-শৃঙ্খলাবাহিনী

পপুলার বিডিনিউজ ডেস্ক | প্রকাশিত: নভেম্বর ২৭, ২০২১ | সময়: ৬:২১ অপরাহ্ণ

অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলা এবং মুজিব শতবর্ষের অনুষ্ঠান সুষ্ঠুভাবে আয়োজনে সদস্যদের ছুটি বাতিল করে সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকতে বলেছে পুলিশ সদরদফতর।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নিজ বাহিনীর সদস্যদের এ ধরনের অবস্থান নেয়া কথা বলেছে পুলিশ।

দেশে একটা মহল অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চক্রান্ত করছে। এজন্য খালেদা জিয়ার অসুস্থতা, মৃত্যুর গুজব ছড়ানো এবং গার্মেন্টস শ্রমিকদের উসকানি দিয়ে রাস্তায় নামানোর চেষ্টা করছে তারা। এমন তথ্য পেয়েছে গোয়েন্দা পুলিশ।

দীর্ঘদিন ধরেই অসুস্থ বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। দলনেত্রীর উন্নত চিকিৎসা ইস্যুতে আন্দোলন কর্মসূচিও পালন করছে বিএনপি।

নানা দাবিতে সরব তৈরি পোশাক কারখানার শ্রমিকরাও। এমন পরিস্থিতিতে পুলিশ সদস্যদের ছুটি বাতিল করে সর্বোচ্চ সতর্ক থাকতে বলেছে পুলিশ সদরদফতর।

গোয়েন্দা পুলিশ বলছে, সম্প্রতি একটি মহল সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্নভাবে তার মৃত্যুর গুজব ছড়িয়ে দেশে অস্থিরতা তৈরির চক্রান্ত করছে। পোশাক শ্রমিকদেরও দেয়া হচ্ছে উসকানি। এ বিষয়ে সতর্ক রয়েছে তারা।

পুলিশের বিভিন্ন ইউনিটে কনস্টেবল থেকে ইন্সপেক্টর পদমর্যাদার কর্মকর্তাদের মধ্যে যারা ছুটিতে আছেন তাদের ছুটি ২৩ নভেম্বর থেকে বাতিল করা হয়। তাদের সবাইকে ২৪ নভেম্বরের মধ্যে কর্মস্থলে ফেরার নির্দেশনা দেয়া হয়।

জাগরণ

E/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন