POPULAR BD NEWS
Popular BD News Logo

নির্বাচনী সহিংসতায় আহত আ.লীগ কর্মীর মৃত্যু

পপুলার বিডিনিউজ ডেস্ক | প্রকাশিত: নভেম্বর ২৭, ২০২১ | সময়: ৬:০৩ অপরাহ্ণ

শরীয়তপুর সদর উপজেলার আংগারিয়া ইউনিয়নে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ও বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় আহত আব্দুর রাজ্জাক মোল্লা মারা গেছেন। শুক্রবার রাতে তিনি মারা যান।

আওয়ামী লীগ কর্মী আব্দুর রাজ্জাক দীর্ঘদিন ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

এদিকে আব্দুর রাজ্জাকের মৃত্যুর পর শনিবার সকালে আওয়ামী লীগের মনোনীত পরাজিত চেয়ারম্যান, মৃতের স্বজন ও এলাকাবাসী হত্যায় অভিযুক্তদের বিচার দাবিতে সংবাদ সম্মেলন করেন। এতে উপস্থিত ছিলেন সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, আংগারিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আনোয়ার কামাল, পৌরসভা আওয়ামী লীগের সভাপতি এমএম জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক আমির হোসেন খান প্রমুখ।

মৃত আব্দুর রাজ্জাকের ছেলে বাবু মোল্লা বলেন, নৌকা মার্কা সমর্থন করাও অন্যায়! আমার বাবাকে যারা হত্যা করেছে তাদের বিচার চাই।

পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আক্তার হোসেন বলেন, চিকিৎসাধীন অবস্থায় একজন মারা যাওয়ার কারণে সংষর্ষের মামলাটি এখন হত্যা মামলায় রূপান্তরিত হয়েছে। আসামি গ্রেফতারে অভিযান চলছে।

সূত্র: যুগান্তর

E/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন