স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, শিক্ষার্থীদের কম ভাড়ায় চলাচল নিশ্চিত করা উচিত। এ নিয়ে পরিবহনমালিকদের সঙ্গে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর একটি সমঝোতা হয়েছে। তিনি এ নিয়ে একটি ঘোষণা দেবেন।
আজ শনিবার দুপুরে রাজধানীর একটি হোটেলে মুক্তিযুদ্ধে অংশ নেওয়া ক্র্যাক প্লাটুনের সদস্যদের সম্মাননা অনুষ্ঠানের পর সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এ তথ্য জানান তিনি।
হাফ ভাড়ার দাবিতে শিক্ষার্থীরা রাজপথে রয়েছেন, এ নিয়ে কোনো সিদ্ধান্ত হয়েছে কি না, জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সড়কমন্ত্রীর সঙ্গে পরিবহনমালিকদের একটা বোধ হয় সমঝোতা হয়েছে। ভাড়া কমানোর সিদ্ধান্ত নিয়ে ওনার মুখ থেকে শোনাই ভালো।
বাংলাদেশে অতীতে শিক্ষার্থীদের জন্য হাফ ভাড়া চালুর প্রসঙ্গে টেনে আসাদুজ্জামান খান বলেন, ‘আমরা যখন ছোট ছিলাম তখন আমরাও এ রকম অর্ধেক ভাড়ায় চলেছি। ছোটবেলায় আমরাও হাফ ভাড়ায় চলেছি।
সূত্র: প্রথম আলো
E/N