POPULAR BD NEWS
Popular BD News Logo

ওকে আকবর ভ্যালি প্রকল্পের নির্মাণ কাজের উদ্বোধন উপলক্ষে দোয়া ও মিলাদ

আশিক বিন রহিম | প্রকাশিত: নভেম্বর ২৬, ২০২১ | সময়: ১১:০৯ অপরাহ্ণ

চাঁদপুর শহরের নাজির পাড়া এলাকায় ওকে হোমসের আকবর ভ্যালি আবাসিক প্রকল্পের নির্মাণ কাজের শুভ উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে ২৬ নভেম্বর শুক্রবার সকালে মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়।

দোয়া ও মোনাজাত পরিচালনা করেন নাজির পাড়া আলী রাজা জামে মসজিদের খতিব মাওলানা ইসমাইল হোসেন।

দোয়া শেষে ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে প্রকল্পকাজের উদ্বোধন করা হয়। এসময় উপস্থিত ছিলেন, বিশিষ্ট ব্যাবসায়ী ও জেলা ফুটবল উপ-কটিমির সভাপতি মোহাম্মদ আলী জিন্না পাটওয়ারী, বিশিষ্ট ব্যাবসায়ী ও চাঁদপুর সরকারি কলেজের সাবেক জিএস আলহাজ্ব মোশারফ হোসেন, চাঁদপুর পৌরসভার কাউন্সিলর ও পৌর ছাত্রলীগের সভাপতি মো. সোহেল রানা, সাধারণ সম্পাদক রবিন পাটোয়ারী, চাঁদপুর জজকোর্টের অবসরপ্রাপ্ত নাজির ও বিশিষ্ট লেখক আবদুল্লাহিল কাফী, হাফেজ মাওলানা ফখরুল ইসলাম, জমির মালিক মো. বিল্লল, মো.সোহেল রানা, ওকে হোমস লিমিটেডের ব্যাপস্থাপনা পরিচালক লায়ন মো. জামাল সাকিব।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন