বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপার্সন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি এবং সুস্থ্যতা কামনায় বিএনপি নেতা মোশারফ হাজীর উদ্যোগে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
২৬ নভেম্বর শুক্রবার বাদ জুম্মাহ চাঁদপুর শহরের নিশি বিল্ডিং এলাকায় হাওলাদার জামে মসজিদে এই দোয়ার আয়োজন করা হয়। বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি এবং সুস্থ্যতা কামনা করে মিলাদ এবং দোয়া পরিচালনর করেন হাওলাদার জামে মসজিদের খতিব মুফতি আশেকে এলাহি। পাশাপাশি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, চাঁদপুর সরকারি কলেজের সাবেক জিএস, জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ও বিশিষ্ট ব্যাবসায়ী মোশারফ হাজী,বিএনপি নেতা মনিরুল ইসলাম, চাঁদপুর সদর থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোজাম্মেল হক, জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মেহেদি হাসান রণি, বিএনপি নেতা আলহাজ্ব সিরাজ মাল, মো. জাহাঙ্গীর জমাদার, ছাত্র নেতা সোহেল বেপারী,
মো. রোমান খান, আমিন খান, ৮নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক মো. শাহাদাত খান,সদর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব জিসান আহমেদ মুরাদ, কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক নাঈম খান, যুগ্ম আহ্বায়ক নাছির উদ্দিন আকাশ, সদস্য সাঈফ, ছাত্রনেতা মামুন, কবির আহমেদ,রাব্বী, শাহাদাত, সাইফুল, তৌহিদ, রাকিব।