POPULAR BD NEWS
Popular BD News Logo

কচুয়ায় দরবেশগঞ্জ খেলাঘরের আয়োজনে ফুটবল টুর্ণামেন্টের খেলা উদ্বোধন

শান্তুু ধর,কচুয়া | প্রকাশিত: নভেম্বর ২৬, ২০২১ | সময়: ৮:৩৫ অপরাহ্ণ

কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী কাদলা-দরবেশগঞ্জ খেলাঘরের আয়োজনে প্রিমিয়ার লীগ ফুটবল টুর্ণামেন্টে খেলা শুভ উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার দুপুরে দরবেশগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে এই টুর্নামেন্টের খেলা শুভ উদ্বোধন করেন,কচুয়া উপজেলা আওয়ালীমীগের সদস্য ও কাদলা ইউপি চেয়ারম্যান প্রার্থী ইঞ্জি.মজিবুর রহমান।

দরবেশগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের বিদ্যোতসাহী সদস্য ও বিশিষ্ট সমাজসেবক মো. বোরহান উদ্দিন মজুমদারের সভাপ্রধানে বক্তব্য রাখেন,আওয়ামীলীগ নেতা গাজী ইউসুফ,সমাজসেবক রাজ্জাক তফাদার প্রমুখ।

এসময় কাদলা-দরবেশগঞ্জ খেলাঘরের বিভিন্ন নেতৃবৃন্দ ও খেলা প্রেমী দর্শকবৃন্দ উপস্থিত ছিলেন।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন