POPULAR BD NEWS
Popular BD News Logo

কচুয়ায় খালেদা জিয়া’র সুস্থ্যতায় বিভিন্ন মসজিদে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: নভেম্বর ২৬, ২০২১ | সময়: ৬:৪৫ অপরাহ্ণ

সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রি ড. আ ন ম এহসানুল হক মিলনের অনুসারী বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অন্যন্যা অঙ্গ সংগঠনের উদ্যেগে শুক্রবার বাদ জুমা উপজেলার প্রায় ৫০টি জামে মসজিদে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া’র নিঃশর্ত মুক্তি ও বিদেশে পাঠিয়ে সু-চিকিৎসা প্রদানে মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্টিত হয়েছে।

ছাত্রদল নেতা যোবায়ের হোসেন রাসেল এর সার্বিক ব্যবস্থাপনায় কড়ইয়া ইউনিয়নের ১ নং ওয়ার্ডে আকিয়ারা মাদ্রাসা সংগলœ মসজিদসহ এলাকার কয়েকটি মসজিদে মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্টিত হয়। কচুয়া পৌর সভার ২ নং ( কোয়া-চাঁদপুর) ওয়ার্ডে পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলমের সার্বিক ব্যবস্থাপনায় স্থানীয় কেন্দ্রীয় মসজিদসহ কয়েকটি মসজিদে মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্টিত হয়েছে। ৬ নং উত্তর কচুয়া ইউনিয়ন প্রবাসী জাতীয়তাবাদী ফোরাম এর অর্থায়নে ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি মো. শিশিরের সার্বিক ব্যবস্থাপনায় উজানী পুর্ব পাড়া হাজী বাড়ি জামে মসজিদসহ ইউনিয়নের কয়েকটি মসজিদে মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্টান অনুষ্টিত হয়েছে। এ ছাড়া ৩ নং বিতারা, ৪ নং পালাখাল, ৮ নং কাদলা, ১০ নং উত্তর গোহট ইউনিয়নের বিভিন্ন মসজিদে এসব আয়োজন অনুষ্টিত হওয়ার খবর পাওয়া গেছে বলে দলীয় সুত্রে নিশ্চিত করেছে।
এ সব অনুষ্টানে উপজেলা বিএনপি নেতা কাজী জাকির হোসেন, উপজেলা ছাত্রদলের সভাপতি ইসমাইল প্রধান আবেগ, পৌর ছাত্রদলের সভাপতি শরীফুল ইসলাম শরীফ, সাধারন সঃ ইমাম হাসান, প্রচার সম্পাদক ফরহাদ, ছাত্রদল নেতা জুনায়েদ গাজী, কড়ইয়া ইউনিয়ন ছাত্রদলের সাধারন সঃ ইমান হোসেন, যুগ্ম সাঃ সঃ আব্দুল্লাহ আল নোমান, সাংগঠনিক সঃ জুয়েল তালুকদার, যুবদলের সভাপতি মো, শামীম, সাঃসঃ আবু হানিফ, সাংগঠনিক সঃ আরিফ মাস্টার, ছাত্রদল নেতা রাকিব মাহমুদ, রিমন তালুকদার, এম এ ইমরান, আলমগীর মেম্বার, হাজী বিল্লাল, সুফিয়ান বেপারী, সাবেক সভাপতি এম হোসাইন ইমরান, দেলোয়ার, জাফরুল, শাহ আলম মোল্লা, আবুল কালাম আজাদ, শাহাদাত মিয়া,সহ অসংখ্য নেতা কর্মি ও মুসল্লিগন ওইসব মসজিদের মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্টানে উপস্থিত ছিলেন।

কচুয়া- খালেদা জিয়া’র সুস্থ্যতা কামনায় আকিয়ারা জামে মসজিদে মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্টানে অতিথি ও মুসল্লিগন।

E/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন