POPULAR BD NEWS
Popular BD News Logo

শিক্ষার্থীদের জন্য বিআরটিসির বাসভাড়া অর্ধেক

পপুলার বিডিনিউজ ডেস্ক | প্রকাশিত: নভেম্বর ২৬, ২০২১ | সময়: ৩:৩৪ অপরাহ্ণ

শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশে বাংলাদেশ সড়ক টান্সপোর্ট করপোরেশনের (বিআরটিসি) বাসের ভাড়া শতকরা পঞ্চাশ ভাগ কমানোর সিদ্ধান্ত নিয়েছেন।

সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের শুক্রবার সকালে তার বাসভবনে ব্রিফিংকালে এ সিদ্ধান্তের কথা জানান।

তিনি বলেন, শেখ হাসিনার সরকার জনগণের সরকার। জনঘনিষ্ট এবং যৌক্তিক দাবিকে তিনি সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে থাকেন।

ওবায়দুল কাদের বলেন, আগামী ১ ডিসেম্বর থেকে এ সিদ্ধান্ত কার্যকর হওয়ার পর শিক্ষার্থীরা হাফ ভাড়ায় বিআরটিসি বাসে যাতায়াত করতে পারবে।

সূত্র: যুগান্তর
E/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন