কুমিল্লার বরুড়া উপজেলার ঝলম বাজারে ককটেলের আঘাতে এক ছাত্রী সহ সহ মোট দুইজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। ২৪শে নভেম্বর বুধবার দুপুর ১২টায় ঝলম পূর্ব বাজারে অবস্থিত আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী খায়রুল আনাম এয়াকুবের নির্বাচনী ক্যাম্পের সামনে ককটেলের আঘাতে ঝলম উচ্চ বিদ্যালয় ও কলেজের (স্কুল শাখার) নবম শ্রেণীর ছাত্রী হজারপাড় এলাকার মোঃ শাহজালালের মেয়ে সুমাইয়া জালাল তিশার গায়ে ও মাথায় আঘাত পেয়ে আহত হয়,এছাড়াও একই সময়ে ঝলম ইউনিয়নের বিলপুকুরীয়া এলাকার ভ্যানচালক ফুল মিয়ার ছেলে ইসমাইল হোসেন রিকেন শরীরের বিভিন্ন অঙ্গ ঝলসে যায়।
তারা দুজনেই বার্ষিক পরীক্ষা দিয়ে বাড়ি ফিরছিলেন। ঘটনার সাথে সাথে স্থানীয় বাসিন্দাগন রিকেন কে বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এনে প্রাথমিক চিকিৎসা দিয়ে অবস্থা আশংকা জনক হওয়ায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল প্রেরণ করে। এ ছাড়াও সুমাইয়া কে তার এক সহপাঠী ও তার মা মিলে বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এনে প্রাথমিক চিকিৎসা দিয়ে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।
এ ব্যাপারে নৌকার মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী খায়রুল আনাম এয়াকুব বলেন,বার বার নৌকার নির্বাচনী ক্যাম্পে কেন এই হামলা হচ্ছে । হামলাকারীদের দৃষ্টান্ত মূলক শাস্তি দাবি করেন তিনি।
এ ব্যাপারে আনারস প্রতিকের স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ নুরুল ইসলাম বলেন, আমি সহ আমার কোন কর্মী ঝলম বাজারে প্রবেশ করতে পারছি না আর এই বোমা হামলার বিষয়ে কিছুই জানিনা।ঘটনাস্থল ঝলম বাজারে বরুড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউ এন ও) মোহাম্মদ আনিসুল ইসলাম, এসপি (সার্কেল) প্রশান্ত পাল বরুড়া থানা অফিসার ইনচার্জ ইকবাল মজুমদার পরিদর্শন করেন।
এ ব্যাপারে বরুড়া নির্বাহী অফিসার (ইউ এন ও) মোঃ আনিসুল ইসলাম বলেন আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন অবাধ সুষ্ঠু করার জন্য যা যা করার আমরা সবই করবো।এ বিষয়ে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।