হাজীগঞ্জ পৌর এলাকার এনায়েতপুর বাসস্ট্যান্ডে সোমবার সন্ধ্যায় মোটরসাইকেলের ধাক্কায় আহত রিক্সাচালক শাহজাহানের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার দিবাগত রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়। সে এনায়েতপুর সায়েদ আলী মাস্টার বাড়ির মোহাম্মদ আসলাম মিয়ার ছেলে।
বুধবার সকালে এনায়েতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয়।
স্থানীয় বাসিন্দা জাহাঙ্গীর হোসেন জানান, সড়কের পাশে দাঁড়িয়ে থাকা রিক্সাচালকে ধাক্কা দেয়। ওই মোটরসাইকেলে চার কিশোর ছিল। তাদের বাড়ী আলীগঞ্জ। মোটরসাইকেলটি স্থানীয়রা জব্দ করেছে।