POPULAR BD NEWS
Popular BD News Logo

চতুর্থ ধাপের ইউপি নির্বাচন ২৩ ডিসেম্বর হচ্ছে না

পপুলার বিডিনিউজ ডেস্ক | প্রকাশিত: নভেম্বর ২৪, ২০২১ | সময়: ১:২২ পূর্বাহ্ণ

চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন ঘোষিত তফসিল অনুযায়ী ২৩ ডিসেম্বরে হচ্ছে না। আগামী ২৬ ডিসেম্বর এই ধাপের ভোটগ্রহণ হতে পারে।

আগামী ২৩ ডিসেম্বর এইচএসসি পরীক্ষা থাকার কারণে ভোট গ্রহণের এই তারিখ পেছাচ্ছে নির্বাচন কমিশন।

মঙ্গলবার গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব হুমায়ন কবীর খোন্দকার।

আগামী ২ ডিসেম্বর এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার সূচি অনুযায়ী, ২৩ ডিসেম্বর সকালে ও বিকালে পরীক্ষার সূচি রয়েছে। ওইদিন চতুর্থ ধাপের ভোটগ্রহণের দিন রেখেছে ইসি।

বিষয়টি শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির নজরে এলে তিনি প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদার সঙ্গে কথা বলেন। পরীক্ষার বিষয়টি বিবেচনায় নিয়ে ভোটগ্রহণের তারিখ পরিবর্তনের জন্য সিইসিকে অনুরোধ করেন শিক্ষামন্ত্রী।

এর পরিপ্রেক্ষিতে চতুর্থ ধাপের ইউপি ভোট পেছানোর সিদ্ধান্ত নিয়েছে ইসি।

সূত্র: যুগান্তর
E/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন