চাঁদপুরে ইয়াবা ও গাঁজা সহ অন্যান্য মামলায় ৩১জনকে আটক করে পুলিশ।
মঙ্গলবার চাঁদপুর জেলা পুলিশ সুপার মিলন মাহমুদ এর সার্বিক দিকনির্দেশনা জেলার বিভিন্ন থানাধীন এলাকায় পুলিশ অভিযান চালায়।
ওইসময় ১২০পিস ইয়াবা ও ১৫০ গ্রাম গাঁজাসহ ২জনকে হাতেনাতে আটক করে পুলিশ। এছাড়াও সাজা পরোয়ানা মূলে গ্রেফতার ১জন, পরোয়ানা মূলে গ্রেফতার ১৯ জন, অন্যান্য মামলায় ৯জনসহ সর্বমোট ৩১জনকে আটক করতে সক্ষম হয়। গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়