POPULAR BD NEWS
Popular BD News Logo

গজরা ইউনিয়নের বৈদ্যনাথপুরে চেয়ারম্যান প্রার্থী শহীদ উল্লাহ মাস্টারের উঠান বৈঠক

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: নভেম্বর ২৩, ২০২১ | সময়: ৬:৩৯ অপরাহ্ণ

মতলব উত্তরের গজরা ইউনিয়নের বৈদ্যনাথপুর গ্ৰামে নৌকা প্রতীকের সমর্থনে ২৩ নভেম্বর বিকেলে উঠান বৈঠকে সভাপতিত্ব করেন প্রবীন আওয়ামী লীগ নেতা আলহাজ্ব আব্দুল হান্নান দর্জি।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান পদ প্রার্থী, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি, ওটার চর উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক শহীদ উল্লাহ মাস্টার।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, গজরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ছানা উল্লাহ মোল্লা।

গজরা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওয়াহেদুজ্জামান সরকার ওয়াদুদের সঞ্চালনায় বক্তব্য রাখেন গজরা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান-১ এমএ ছাত্তার প্রধান ,ছেংগারচর পৌর সভার প্যানেল মেয়র আব্দুল মান্নান বেপারী, মতলব উত্তর উপজেলা প্রেসক্লাবের সভাপতি আব্দুল লতিফ মিয়াজী, মতলব উত্তর উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক একেএম আজাদ,গজরা ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, ওটারচর উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আলী আকবর মাষ্টার, ঝিনাইয়া উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক শামসুল আলম, গজরা ইউনিয়ন যুবলীগের সিনিয়র সহ-সভাপতি আলী হোসেন প্রধান, যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাত চন্দ্র ভৌমিক, যুবলীগের নেতা এসএম মোখলেছুর রহমান জনি, বীর মুক্তিযোদ্ধা বশির আহমেদ ,৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি বাচ্চু মিয়া সরদার, সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন প্রধান,আব্বাস উদ্দিন প্রধান, মহসিন আল কবির প্রমুখ।

উপস্থিত ছিলেন গজরা ইউনিয়নে সংরক্ষিত মহিলা সদস্য পদপ্রার্থী নার্গিস বেগম, সদস্য পদ প্রার্থী ছারফুল আমিন মোল্লা, সদস্য পদপ্রার্থী শাহ আলম মোল্লা, সদস্য পদ প্রার্থী আব্দুস ছাত্তার বকুল, মতলব উত্তর উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক নূরে আলম প্রধান, গজরা ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি সুভাষ চন্দ্র ভৌমিক, সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম মৃধা, গজরা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি সুমন বেপারী, যুবলীগের নেতা নজরুল ইসলাম প্রধান, জসিম উদ্দিন প্রধান, শিপন প্রধান, সবুজ মোল্লা, প্রমুখ।

E/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন