POPULAR BD NEWS
Popular BD News Logo

কুমিল্লায় ট্রাক চাপায় মোটর সাইকেল আরোহী নিহত

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: নভেম্বর ২২, ২০২১ | সময়: ১২:৩৪ পূর্বাহ্ণ

কুমিল্লার টিক্কারচর এলাকায় বালুবাহী ট্রাক চাপায় এক মোটর সাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহত মোটর সাইকেল আরোহী কুমিল্লার আদালতের আইনজীবী সহকারী শামছুল হক মুহুরী(৪২) নগরীর পাথুরিয়া পাড়া এলাকার মৃত মতি মিয়ার ছেলে।

পুলিশ জানায়, দুপুর আনুমানিক দুইটায় গোমতী নদী তীরবর্তী সড়কের টিক্কারচর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। টিক্কারচর সড়ক হয়ে সামছুল হক তার বাড়ি ফেরার পথে রাস্তার উপরে রাখা বালুর উপর মোটর সাইকেলের চাকা পিছলে তিনি পরে যান। এসময় পেছন থেকে আসা একটি বালুবাহী ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

স্থানীয় বাসিন্দারা জানান, রাস্তার উপর বালু দেখে শামছুল হক তা এড়ানোর চেষ্টা করেন।

এসময় তার মোটর সাইকেলের চাকা পিছলে যায়। এসময় ট্রাকের চাপায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

E/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন