POPULAR BD NEWS
Popular BD News Logo

বাংলাদেশ দলকে জরিমানা করেছে আইসিসি

পপুলার বিডিনিউজ ডেস্ক | প্রকাশিত: নভেম্বর ২২, ২০২১ | সময়: ১২:২৫ পূর্বাহ্ণ

পাকিস্তানের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে মন্থর ওভার রেটের কারণে শাস্তি দেওয়া হয়েছে মাহমুদউল্লাহদের।

শুক্রবার প্রথম টি-টোয়েন্টিতে মিরপুরে লড়াই করেও চার উইকেটে হারে বাংলাদেশ। এই ম্যাচে নির্ধারিত সময়ের মধ্যে এক ওভার কম করায় জরিমানা করা হয়েছে বাংলাদেশ দলকে।

আইসিসির কোড অব কন্ডাক্টের অনুচ্ছেদ নম্বর ২.২ অনুযায়ী, নির্ধারিত সময়ের মধ্যে প্রতি এক ওভার কম বোলিং করার জন্য সংশ্লিষ্ট দলের খেলোয়াড়দের প্রত্যেককে ম্যাচ ফি’র ২০ শতাংশ করে জরিমানা করা হয়।

সূত্র: যুগান্তর
E/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন