POPULAR BD NEWS
Popular BD News Logo

কচুয়া শ্রী শ্রী হরিনাম সংকীর্তন অনুষ্ঠানে ৫০হাজার টাকা দিলেন, ইউপি সদস্য

শান্তুু ধর, কচুয়া | প্রকাশিত: নভেম্বর ২১, ২০২১ | সময়: ৬:২১ অপরাহ্ণ

ধর্ম যার যার উৎসব সবার,এ অঙ্গীকার কে সামনে রেখে, চাঁদপুরের কচুয়া উপজেলা ৯নং কড়ইয়া ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ড মেম্বার মোঃ মানিক মিয়ার হস্তক্ষেপে কড়ইয়া বড়হয়াতপুর ১১তম বার্ষিক সার্বজনীন মহোৎসব ও শ্রী শ্রী তারকব্রক্ষ হরিনাম সংকীর্তন উদযাপন করা হয়। গত বৃহস্পতিবার ভোর থেকে আজ শনিবার ২৪প্রহর ব্যাপী হরিনাম সংকীর্তন অনুষ্ঠিত হয়েছে।

এসময় অনুষ্ঠানে ভার্চুয়াল বক্তব্য রাখেন,ড.মহিউদ্দিন খান আলমগীর এমপি।হরিনাম সংকীর্তন অনুষ্ঠানে বাবুলাল সরকার বিএসসির সভাপতিত্বে ও পরিচালনা করেন,সুনিল সরকার।

এই অনুষ্ঠানটিকে আর্থিক ও সার্বিকভাবে সহযোগিতা করেন,কড়ইয়া ৩নং ওয়ার্ডের মেম্বার মোঃ মানিক মিয়া,বাবু উজ্জ্বল মজুমদার,সুশান্ত সরকার, টুটন পাল,সোহাগ মজুমদার মানিক,বসু সরকার।উক্ত অনুষ্ঠানে কড়ইয়া ৩নং ওয়ার্ড মেম্বার মোঃ মানিক মিয়া নগদ ৫০হাজার টাকার অর্থ দান করেছেন।

সেই সাথে তিনি তার বক্তব্যে বলেন,আমি গত পাঁচটি বছর ধরে আমি ৩নং ওয়ার্ডে মেম্বার হয়ে আপনাদের সকল ধরনের সুযোগ সুবিধা দিয়ে পাশে থেকে সবসময় কাজ করে গিয়েছি,আমার ওয়ার্ড কে মডেল ওয়ার্ড হিসেবে রুপান্তর করতে, বাকি যে অসমাপ্ত কাজগুলো আছে,সেগুলো সম্পূর্ণ করার জন্য আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৯নং কড়ইয়া ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ডে আমাকে দ্বিতীয় বারের মতো মেম্বার হতে চাই বলে জানিয়েছেন। তিনি সকলের কাছে আর্শীবাদ ও দোয়া কামনা করছেন।

এছাড়াও অনুষ্ঠানে দায়িত্ব পালন করেন, উৎপল সরকার,নিবাস সরকার,সংঙ্কর সরকার,তপন সরকার,নিরমল সরকার,পলাশ সরকার,কমল সরকার, পূবন সরকার,ডাঃ সংঙ্কর সরকার,রামকৃষ্ণ সরকার,রিপন সরকার,দিপক বৈদ্য,কমল বৈদ্য,রতন বৈদ্য,নিখিল বৈদ্য,নিরাঞ্জন পাটায়ারি,সুনিল পাটায়ারি,হিরালাল মজুমদার প্রমুখ।

E/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন