POPULAR BD NEWS
Popular BD News Logo

অনলাইনে খাবার সরবরাহে নীতিমালা প্রণয়নের দাবি

পপুলার বিডিনিউজ ডেস্ক | প্রকাশিত: নভেম্বর ২১, ২০২১ | সময়: ১:১৯ অপরাহ্ণ

অনলাইনে খাবার সরবরাহকারী ই-কমার্স প্রতিষ্ঠানগুলোর কাছে রেস্তোরাঁ মালিকরা জিম্মি হয়ে পড়েছে। রেস্তোরাঁ শিল্পকে বাঁচিয়ে রাখতে এসব প্রতিষ্ঠানের জন্য নীতিমালা প্রণয়ন করে নিয়ন্ত্রণের দাবি জানিয়েছে বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি।

রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে শনিবার এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান সংগঠনটির নেতারা। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সমিতির মহাসচিব ইমরান হাসান।

লিখিত বক্তব্যে ইমরান হাসান বলেন-টেকওয়ে, পার্সেল ও অনলাইন ডেলিভারির ক্ষেত্রে বর্তমান ই-কমার্স নীতিমালা অনুযায়ী কোম্পানিগুলো শুধু ডেলিভারি চার্জ নেওয়ার কথা, সেখানে তারা ইচ্ছামতো কমিশন চার্জ করছে। এজন্য সর্বোচ্চ ১০ শতাংশ কমিশন রেখে অতি দ্রুত একটি সুষ্ঠু নীতিমালা প্রণয়ন করে তাদের নিয়ন্ত্রণ করতে হবে। কিছু প্রতিষ্ঠান মালিকদের কাছ থেকে ৩৫-৪০ শতাংশ কমিশন নিচ্ছে। এসব ই-কমার্স প্রতিষ্ঠানের দৌরাত্ম্য বন্ধে টাস্কফোর্স গঠন করতে হবে যাতে রেস্তোরাঁর গ্রাহকদের নিয়ে ই-কমার্স অসৎ উদ্দেশ্য বাস্তবায়ন করতে না পারে।

সূত্র: যুগান্তর
E/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন