POPULAR BD NEWS
Popular BD News Logo

রাজারগাঁও ইউনিয়নে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত

পপুলার বিডিনিউজ ডেস্ক | প্রকাশিত: নভেম্বর ২০, ২০২১ | সময়: ৮:০৭ অপরাহ্ণ

বর্তমান প্রেক্ষাপটে মুসলিম, হিন্দু, খ্রিষ্টান ও বৌদ্ধ ধর্মাবলম্বীদের হাজার বছরের আবহমান বাংলার ইতিহাস ও ঐতিহ্য সমৃদ্ধ শান্তি ও সম্প্রীতির বন্ধনকে সমুন্বত রাখতে হাজীগঞ্জ থানা পুলিশ প্রশাসনের উদ্যোগে উপজেলাধীন ১নং রাজারগাঁও ইউনিয়ন পরিষদ হলরুমে শনিবার বিকালে সোস্যাল মিডিয়ার গুজব,মিথ্যা প্রচার, সাইবার বুলিং কিশোর গ্যাং ও নারীর প্রতি ডিজিটাল ভায়োলেন্স বিরোধী কার্যক্রম সহ সকল ধরনের সামাজিক ব্যাধি নির্মূলে জনসচেতনা বৃদ্ধির লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, থানা অফিসার ইনচার্জ মুহাম্মদ হারুনুর রশিদ।

সভায় সভাপতিত্ব করেন ও বক্তব্য রাখেন, ইউনিয়ন আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি আলী আশ্রাফ স্বর্ণকার।

সঞ্চালন করেন, ইউপি আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক হান্নান পাটওয়ারি।

সভায় বক্তব্য রাখেন, বীরমুক্তিযোদ্ধা আবু তাহের, মোহাম্মদ আলী জিন্নাহ,ইউনিয়ন আওয়ামীলীগ সহ-সভাপতি হাজী আবুল কালাম,কোষাধ্যক্ষ ডাঃ বাবুল পাটওয়ারি, রাজারগাঁও উচ্চ ধর্মীয় শিক্ষক মাওলানা সিদ্দিকুর রহমান, ইউপি আওয়ামীলীগ সদস্য মোস্তাফিজুর রহমান,

সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন,মোঃ গোলাম রাব্বী।

সভায় উপস্থিত ছিলেন, সাব-ইন্সপেক্টর মোঃ নাজিম, প্যানেল চেয়ারম্যান কাজী আলমগীর হোসেন,ইসমাইল শেখ সহ জনপ্রতিনিধিবৃন্দ,গণ্যমান্য ব্যক্তিবর্গ,অভিভাবকবৃন্দ,স্থানীয় ও জাতীয় পত্রিকার সাংবাদিকবৃন্দ।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন