POPULAR BD NEWS
Popular BD News Logo

আজ করোনায় মৃত্যুশূন্য বাংলাদেশ

পপুলার বিডিনিউজ ডেস্ক | প্রকাশিত: নভেম্বর ২০, ২০২১ | সময়: ৫:০৮ অপরাহ্ণ

করোনা আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় কোনো ব্যক্তি মারা যাননি। তবে নতুন করে ১৭৮ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। শনিবার (২০ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত বিশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়।

বুলেটিনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১৫ হাজার ১০৭ জনের নমুনা পরীক্ষা করা হলে ১৭৮ জনের শরীরে করোনা শনাক্ত হয়।

এ নিয়ে দেশে শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৫ লাখ ৭৩ হাজার ৮৮৯ জনে। যেখানে শনাক্তের হার ১ দশমিক ১৮ শতাংশ।

একদিনে নতুন করে সুস্থ হয়েছেন ১৯০ জন। এ নিয়ে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা ১৫ লাখ ৩৮ হাজার ৬ জন।

গত বছরের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়।

এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

সূত্র: দৈনিক ইওেফাক
E/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন