POPULAR BD NEWS
Popular BD News Logo

ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মারা যান হাজীগঞ্জের রুবেল

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: নভেম্বর ২০, ২০২১ | সময়: ১১:৫০ পূর্বাহ্ণ

হাজীগঞ্জ উপজেলার ৮নং হাটিলা পূর্ব ইউনিয়নের হাড়িয়াইন গ্রামের সেলিম মিয়ার ছেলে রুবেল হোসেন (২৪)। সে লাকসামে সড়ক দুর্ঘটনায় মারা যায়। লাকসামে প্রত্যাশি নামে একটি এনজিওতে চাকুরি করতো রুবেল।

শনিবার সকালে তার গ্রামের বাড়ি হাড়িয়াইন সাহেব বাড়িতে জানাজার নামাজ শেষে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়।

স্থানীয় বাসিন্দা কবির হোসেন জানান, রুবেল শুক্রবার বিকালে লাকসাম- নোয়াখালী সড়ক দিয়ে মোটরসাইকেল যোগে হাজীগঞ্জ যাওয়ার পথে দুর্ঘটনার শিকার হয়। পিছন থেকে একটি ট্রাক এসে ধাক্কা দিলে সে চাকায় পিষ্ট হয়ে পড়ে। পরে তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

 

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন