POPULAR BD NEWS
Popular BD News Logo

কুমিল্লায় ফেন্সিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে র‌্যাব

পপুলার বিডিনিউজ ডেস্ক | প্রকাশিত: নভেম্বর ১৯, ২০২১ | সময়: ৩:৫২ অপরাহ্ণ

কুমিল্লায় ফেন্সিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে র‌্যাব-১১

র‌্যাব-১১ এর এক প্রেস বিঞ্জপ্তিতে জানাগেছে, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সকালে কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানার চান্দশ্রী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে সিএনজিতে করে মাদকদ্রব্য পরিবহনের সময় ৬০০
বোতল ফেন্সিডিলসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়। অভিযানে মাদক পরিবহনের কাজে ব্যবহৃত সিএনজিটিও জব্দ করা হয়।

মাদক ব্যবসায়ী হলো: কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানার মানিকপুর গ্রামের মৃত আবুল কাশেম এর ছেলে হান্নান (৩৭)।

র‌্যাব-১১ এর উপ-পরিচালক মেজর মোহাম্মদ সাকিব হোসেন জানান, প্রাথমিক অনুসন্ধান ও গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, সে দীর্ঘদিন যাবৎ কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে ফেন্সিডিলসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানায়
আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।

 

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন