POPULAR BD NEWS
Popular BD News Logo

হাজীগঞ্জে ১৯চেয়ারম্যান প্রার্থীর মনোনয়ন ফরম সংগ্রহ

মো. মজিব পাটোয়ারী | প্রকাশিত: নভেম্বর ১৮, ২০২১ | সময়: ৮:১২ অপরাহ্ণ

আগামী ২৩ ডিসেম্বর চতুর্থ ধাপে অনুষ্ঠিত হবে হাজীগঞ্জ উপজেলা নির্বাচন। দিনক্ষন যতই ঘনিয়ে আসছে ততই প্রার্থীদের মাঝে দৌড়ঝাপ শুরু হয়েছে। চেয়ারম্যান ও সাধারণ, সংরক্ষিত আসনের পদে প্রার্থীদের পদচারণায় মুখরিত হয়ে উঠছে পুরো উপজেলা প্রাঙ্গনে।

বৃহস্পতিবার হাজীগঞ্জ উপজেলার ১১টি ইউনিয়ন পরিষদের প্রার্থীদের মনোনয়ন ফরম বিতরণ ও জমা নেয় উপজেলা নির্বাচন কমিশন। এদিনেও হাজীগঞ্জ উপজেলার ১১টি ইউনিয়নের মধ্যে আজ  ১৯জন চেয়ারম্যান প্রার্থীর মনোনয়ন ফরম সংগ্রহ করেন।

জানা গেছে, উপজেলার ১নং রাজারগাঁও ইউনিয়ন থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনিত হাতপাখা প্রতীকের প্রার্থী মাওলানা আবুল হাশেম মনোনয়নপত্র সংগ্রহ করেন।

বাকিলা ইউনিয়ন থেকে স্বতন্ত্র প্রার্থী মিজানুর রহমান মিলন, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনিত হাতপাখা প্রতীকের প্রার্থী মো. জামাল উদ্দিন, সাধারন সদস্য ৩জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেন।

কালচোঁ উত্তর ইউনিয়ন থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনিত হাতপাখা প্রতীকের প্রার্থী এম.এ মতিন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেন।

কালচোঁ দক্ষিণ ইউনিয়ন ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনিত হাতপাখা প্রতীকের প্রার্থী মাওলানা শাহাদাত হোসেন  মনোনয়নপত্র সংগ্রহ করেন।

হাজীগঞ্জ সদর ইউনিয়ন থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনিত হাতপাখা প্রতীকের প্রার্থী মাওলানা মোস্তাফিজুর রহমান, স্বতন্ত্র প্রার্থী শরীফুল ইসলাম গাজী, নৌকা প্রতীকের মনোনয়ন প্রত্যাশী মাহতাব হোসেন সবুজ, সাধারন সদস্য ৩ ও সংরক্ষিত নারী সদস্য ১জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেন।
৭নং বড়কুল পশ্চিম ইউনিয়ন থেকে নৌকা প্রতীকের মনোনয়ন প্রত্যাশী মোহাম্মদ আবুল হাসেম, সাধারন সদস্য ৮জন ও সংরক্ষিত নারী সদস্য ২জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেন।

৬নং বড়কুল পূর্ব ইউনিয়ন থেকে নৌকা প্রতীকের মনোনয়ন প্রত্যাশী ও বর্তমান চেয়ারম্যান কবির হোসেন মিয়াজী, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনিত হাতপাখা প্রতীকের প্রার্থী বীরমুক্তিযোদ্ধা ক্বারী আব্দুল হামিদ মনোনয়নপত্র সংগ্রহ করেন।
হাটিলা পূর্ব ইউনিয়ন থেকে নৌকা প্রতীকের মনোনয়ন প্রত্যাশী ও বর্তমান চেয়ারম্যান জলিলুর রহমান মির্জা দুলাল, এ.এস.এম রাছেল মজুমদার প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেন।

হাটিলা পশ্চিম ইউনিয়ন থেকে নৌকা প্রতীকের মনোনয়ন প্রত্যাশী ও বর্তমান চেয়ারম্যান জাকির হোসেন লিটু, নাজমুল হক পাটওয়ারী রাসেল, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনিত হাতপাখা প্রতীকের প্রার্থী মো. ইয়াছিন মনির, স্বতন্ত্র প্রার্থী মাসুদ আলম খাঁন।

গন্ধর্ব্যপুর দক্ষিণ ইউনিয়ন থেকে স্বতন্ত্র প্রার্থী ও সাবেক চেয়ারম্যান বিল্লাল হোসেন বেলাল, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনিত হাতপাখা প্রতীকের প্রার্থী মাওলানা কাউসার হোসেন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেন।

উল্লেখ্য, হাজীগঞ্জ উপজেলার ১২টি ইউনিয়নের মধ্যে ১১টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। ঘোষিত তফসিল অনুযায়ী মনোয়নপত্র দাখিলের শেষ সময় ২৫নভেম্বর, মনোয়ন বাছাই ২৯নভেম্বর, আপিল ৩০নভেম্বর থেকে ২ডিসেম্বর। আপিল নিষ্পত্তি ৩থেকে ৫ডিসেম্বর এবং প্রার্থীতা প্রত্যাহার ৬ডিসেম্বর ও ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে ২৩ডিসেম্বর।

 

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন