POPULAR BD NEWS
Popular BD News Logo

কচুয়ায় ৫ম ও ৮ম শ্রেনীর বিদায় অনুষ্ঠান

শান্তুু ধর, কচুয়া | প্রকাশিত: নভেম্বর ১৮, ২০২১ | সময়: ৬:৫৯ অপরাহ্ণ

কচুয়া উপজেলার ৯ নং কড়ইয়া ইউনিয়নের ৬৪ নং উত্তর ডুমুরিয়া (৮ম শ্রেনীতে উন্নীত) সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ২০২১ সালের ৫ম ও ৮ম শ্রেনীর বিদায় উপলক্ষে   বৃহস্প্রতিবার সকালে বিদ্যালয়ের হল রুমে আলোচনা, মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠনে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. কামাল খানের সভাপতিত্বে সহকারী শিক্ষক আবদুল করিমের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় ইউপি সদস্য বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সহসভাপতি মো. জাহাঙ্গীর আলম।

এ ছাড়া সহকারী শিক্ষক মো. মাসুদ মিয়া, তোফায়েল আহমেদ, গন্যমান্য ছফিউল্লাহ, পরীক্ষার্থী (৮ম শ্রেনি) মো. ফাহিম বক্তব্য রাখেন।  মিলাদ ও দোয়া পরিচালনা করেন হাফেজ মো. আল আমিন।

এ সময় বিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষিকা, এলাকার গন্যমান্য, শিক্ষার্থীদের অভিভাবক ও ৫ম ও ৮ম শ্রেনির পরীক্ষার্থীগনসহ বিদ্যালয়ের সকল শিক্ষার্থীগন উপস্থিত ছিলেন।

E/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন