POPULAR BD NEWS
Popular BD News Logo

মতলব উত্তরে ফরাজীকান্দি ইউপি’র স্বতন্ত্র প্রার্থীর সাংবাদিকদের সাথে মতবিনিময়

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: নভেম্বর ১৮, ২০২১ | সময়: ৬:৪৯ অপরাহ্ণ

চাঁদপুর মতলব উত্তরের ফরাজীকান্দি ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থীর প্রচারণায় নৌকা প্রার্থীর হুমকী ও বাঁধা দেয়ার অভিযোগে বুধবার (১৮ নভেম্বর) দুপুরে এ নিয়ে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা করেছেন ফরাজীকান্দি ইউপির বর্তমান চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা দেলোয়ার হোসেন দানেশ। ছোটহলদিয়ায় নিজ বাসভবনে দেলোয়ার হোসেন দানেশ বলেন, প্রতিনিয়ত আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতিকের প্রার্থীর সমর্থকরা আমার নির্বাচনী প্রচারণা ও গণসংযোগে নানা ধরনের বাধা ভয়-ভীতি ও হুমকী প্রদান করে আসছেন ।

এলাকার মানুষের ইচ্ছা এবং পরামর্শে আমি ভোটে দাঁড়িয়েছি। এ নিয়ে নৌকা প্রতীকের মনোনীত প্রার্থীর সমর্থকেরা তাদের পরাজয় নিশ্চিত জেনে আমার সমর্থকদের মিথ্যা মামলায় জড়িয়ে দিবে বলে নানা ধরনের হুমকী দিচ্ছে আগামী দু-একদিনের মধ্যে এ বিষয়ে উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসারের কাছে লিখিত অভিযোগ দেয়া হবে।

তিনি সাংবাদিকদের কাছে অনুরোধ জানিয়ে বলেন, ২৮ নভেম্বর ভোটের শুরু থেকে ভোট গননা পর্যন্ত আপনার নির্বাচনী সেন্টারের কাছে থাকবেন। যাতে করে কেউ সিলিং করে ভোটাধিকার হরণ করতে না পারে। আপনারা সঠিক তথ্য তুলে ধরবেন দেশ ও জাতির কাছে এটিই প্রত্যাশা করি।

জনগণ তার ভোটের মাধ্যমে কর্মী বান্ধব চেয়ারম্যান নির্বাচিত করবে এটিই স্বাভাবিক ব্যাপার, জনগণ যদি তার ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে আমাকে প্রত্যাখান করে আপনাদের স্বাক্ষী রেখে বলছি তা আমি মাথা পেতে নিবো। সর্বোপরি অবাধ নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন উপহার দিতে তিনি প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি অনুরোধ জানান ।

এ সময় উপস্থিত ছিলেন, রোকনুজ্জামান ও ইঞ্জিনিয়ার ওমর ফারুক খান। উল্লেখ যে আগামী ২৮ নভেম্বর মতলব উত্তর উপজেলার ১৪ টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে।

E/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন