POPULAR BD NEWS
Popular BD News Logo

কে এই শিশু? মা-বাবাকে খুঁজছে

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: নভেম্বর ১৬, ২০২১ | সময়: ৯:৩১ অপরাহ্ণ

৯৯৯ এর কল পেয়ে হাজীগঞ্জ থানা পুলিশ শিশুকে উদ্ধার করে। মঙ্গলবার সন্ধ্যায় শিশুকে সমাজসেবা দপ্তরে  হস্তান্তর  করে।

পুলিশ জানায়, জাতীয় জরুরী সেবা ৯৯৯ এর মাধ্যমে সংবাদ প্রাপ্ত হইয়া হাজীগঞ্জ থানাধীন হাজীগঞ্জ বাজারস্থ বড় মসজিদের সামনে হইতে আনুমানিক ২ বছরের একটি কণ্যা শিশু উদ্ধার করা হয়। উদ্ধারকৃত শিশুকে জিজ্ঞাসাবাদে কোন নাম-ঠিকানা জানা যায়নি। পরবর্তীতে অফিসার ইনচার্জ, হাজীগঞ্জ থানা মহোদয়ের নির্দেশক্রমে বর্ণিত উদ্ধারকৃত শিশুটিকে হাজীগঞ্জ উপজেলা সমাজসেবা কার্যালয়ের ভারপ্রাপ্ত প্রবেশন কর্মকর্তার নিকট হস্তান্তর করা হয়।

উল্লেখ্য যে, বর্ণিত শিশু সম্পর্কে কোন তথ্য পাওয়া গেলে হাজীগঞ্জ উপজেলা সমাজসেবা কার্যালয়ের ভারপ্রাপ্ত প্রবেশন কর্মকর্তার সহিত যোগাযোগ করার জন্য অনুরোধ করা হইল। যোগাযোগের নম্বর-০১৭৯০-১২৫৪৫৭, ০১৭০৮-৪১৪৭৬৪, ০১৮৩০-৯৪৬৯৩৮।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন