POPULAR BD NEWS
Popular BD News Logo

হাজীগঞ্জে দশ ইউনিয়নে হাতপাখার চেয়ারম্যান পদ প্রার্থীর তালিকা ঘোষণা

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: নভেম্বর ১৬, ২০২১ | সময়: ৬:০০ অপরাহ্ণ

ইসলামী আন্দোলন বাংলাদেশ হাজীগঞ্জ উপজেলার আওতাধীন চেয়ারম্যান প্রার্থীদের দলীয় প্রতীক হাতপাখা বরাদ্দ অনুষ্ঠান সম্পন্ন করা হয়। মঙ্গলবার বিকালে হাজীগঞ্জ বাজারের রোটারী ক্লাবে আয়োজিত এই অনুষ্ঠানে ১০ জন চেয়ারম্যান পদ প্রার্থীর নামের তালিকা ঘোষণা করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ।

ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার সভাপতি ও প্রধান অতিথি শেখ মো. জয়নাল আবেদীন বলেন, কারো চাপে কেউ প্রার্থীতা প্রত্যাহার করবেন না। সময় মতো আমরা সিদ্ধান্ত নিবো। প্রার্থীর সাথে গণসংযোগে ইসলামি আন্দোলনের সকল সদস্যকে থাকার আহ্বান জানান তিনি।

হাজীগঞ্জ উপজেলার ১১ টি ইউনিয়নে আগামী ২৩ ডিসেম্বর ইউপি নির্বাচন। ১০ টি ইউনিয়নে ইসলামি আন্দোলনের মনোনীত প্রার্থীরা হলো ১নং রাজারগাঁও ইউনিয়নে মাওলানা আবুল হাশেম, ২ নং বাকিলা ইউনিয়নে আলহাজ্ব মো. জামাল উদ্দীন মিয়াজী, ৩ নং কালচোঁ উত্তর ইউনিয়নে এম এ মতিন, ৪ নং কালচোঁ দক্ষিণ ইউনিয়নে মাওলানা শাহাদাত হোসাইন, ৫ নং সদর ইউনিয়নে হাফেজ মাওলানা মুফতি মোস্তাফিজুর রহমান, ৬ নং বড়কুল পূর্ব ইউনিয়নে মুক্তিযুদ্ধা কারী আবদুল হামিদ, ৯ নং গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নে আলহাজ্ব মো. দেলোয়ার হোসেন, ১০ নং গন্ধর্ব্যপুর দক্ষিণ ইউনিয়নে মাওলানা মাওলানা কাউছার হোসাইন, ১১ নং হাটিলা পশ্চিম ইউনিয়নে মো. মনির হোসেন ও ১২ নং দ্বাদশগ্রাম ইউনিয়নে মাওলানা কুতুবউদ্দিন।

ইসলামী আন্দোলন হাজীগঞ্জ উপজেলার সভাপতি আলহাজ্ব মো. জামাল মিয়াজীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন আলহাজ্ব মোরশেদ আলম, মো. খোরশেদ আলম, এম এ মাহাদী, মো. কামাল গাজী, মো. নূরে আলম সিদ্দিকী।

হাজীগঞ্জ উপজেলা ইসলামী আন্দোলন বাংলাদেশের আয়োজনে অনুষ্ঠানের সঞ্চালনা করেন ইসলামী আন্দোলন হাজীগঞ্জ উপজেলার সেক্রেটারি হাফেজ শাহাদাত হোসেন প্রধানীয়া।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন