POPULAR BD NEWS
Popular BD News Logo

২৫ নভেম্বর শুরু হচ্ছে সরকারি মাধ্যমিক স্কুলে ভর্তির আবেদন

পপুলার বিডিনিউজ ডেস্ক | প্রকাশিত: নভেম্বর ১৬, ২০২১ | সময়: ৪:৩৮ অপরাহ্ণ

ঢাকাসহ দেশের সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোতে ভর্তির জন্য আবেদন নেয়া শুরু হবে ২৫ নভেম্বর। চলবে ৮ ডিসেম্বর পর্যন্ত। শুধু অনলাইনে (https://gsa.teletalk.com.bd) আবেদন করা যাবে।

গত বছরের মতো এবারও বিদ্যালয় থেকে কোনো ভর্তি ফরম বিতরণ করা হবে না। ১৫ ডিসেম্বর অনলাইনে লটারির মাধ্যমে ভর্তির জন্য শিক্ষার্থী নির্বাচন করা হবে।

শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদন পাওয়ার পর আজ (মঙ্গলবার) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি) ২০২২ শিক্ষাবর্ষে ভর্তির এ বিজ্ঞপ্তি জারি করেছে।

ভর্তির আবেদন ফি ১১০ টাকা নির্ধারণ করা হয়েছে; যা শুধুমাত্র টেলিটক প্রি-পেইড মোবাইল থেকে এসএমএসের মাধ্যমে প্রদান করা যাবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা মহানগরীর ৪৪টি সরকারি মাধ্যমিক বিদ্যালয় (৩টি ফিডার শাখাসহ) ৩টি ভিন্ন গ্রুপ বিভক্ত থাকবে। আবেদনের সময় একজন প্রার্থী একই গ্রুপে পছন্দের ক্রমানুসারে সর্বাধিক ৫টি বিদ্যালয় নির্বাচন করতে পারবে। এছাড়াও সারা দেশে আবেদনকারীরা আবেদনের সময় প্রতিষ্ঠান নির্বাচনকালে থানাভিত্তিক শিক্ষা প্রতিষ্ঠানের তালিকা পাবে।

সূত্র: জাগরণ

E/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন