POPULAR BD NEWS
Popular BD News Logo

কুমিল্লায় পৃথক অভিযানে মাদকদ্রব্যসহ গ্রেফতার চার

পপুলার বিডিনিউজ ডেস্ক | প্রকাশিত: নভেম্বর ১৬, ২০২১ | সময়: ২:২৬ অপরাহ্ণ

পৃথক অভিযানে র‌্যাব-১১ এর সিপিসি-২ কর্তৃক কুমিল্লার সদর দক্ষিন থেকে ৬৮ বোতল ফেন্সিডিল এবং কুমিল্লার কোতয়ালী থেকে ৪ কেজি গাঁজা ও ৫ বোতল বিদেশী মদসহ চারজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে কুমিল্লা র‌্যাব-১১।

গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১, সিপিসি-২, কুমিল্লা এর একটি আভিযানিক দল ১৫ নভেম্বর কুমিল্লা জেলার সদর দক্ষিন থানার নোয়াগাও চৌমুনী লাকসাম রোড এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে অভিযানে ৬৮ বোতল ফেন্সিডিলসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয় র‌্যাব-১১।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী হলোঃ মোঃ দেলোয়ার হোসেন (৩২), পিতা- মোঃ কালু মিয়া, সাং- পশ্চিম
দেওভোগ (শেষ মাথা, আদর্শ নগর), থানা- ফতুল্লা, জেলা- নারায়নগঞ্জ।

গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১, সিপিসি-২, কুমিল্লা ১৫ নভেম্বর কুমিল্লা জেলার কোতয়ালি থানার বামইল পূর্বপাড়া এলাকায় পৃথক আরেকটি অভিযান পরিচালনা করে। অভিযানে ০৪ কেজি গাঁজা ও ০৫ বোতল বিদেশী মদসহ তিনজন
মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হলোঃ মোঃ জিলানী (৩৩), পিতা- মৃত আব্দুস সোবহান, সাং- কৃষ্ণপুর, ২। মোঃ বাবর মিয়া @
সেন্টু (২০), পিতা- মোঃ আবুল কাশেম,  মোঃ আবুল হাসেম @ আবুল (৩০), পিতা- মোঃ মোসলেম মিয়া, উভয় সাং- ইটাল্লা, সর্ব থানা- কোতয়ালি, জেলা- কুমিল্লা।

প্রাথমিক অনুসন্ধান ও গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী’দেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় , তারা দীর্ঘদিন যাবৎ কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে ফেন্সিডিল, গাঁজা ও বিদেশী মদসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল।

এই বিষয়ে গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে কুমিল্লা জেলার সংশ্লিস্ট থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাবের এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানান কুমিল্লা   র‌্যাব-১১ এর উপ-পরিচালক মেজর মোহাম্মদ সাকিব হোসেন।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন