১০ নভেম্বর বুধবার বাংলাদেশ নির্বাচন কমিশন কর্তৃক গত ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২৩ ডিসেম্বর চতুর্থ ধাপের নির্বাচনে ভোট গ্রহণ সম্পন্ন করার লক্ষ্যে হাজীগঞ্জ উপজেলার ১১টি ইউনিয়ন পরিষদের প্রার্থীদের মনোনয়ন ফরম বিতরণ ও জমা দেয়ার সুবিধার্থে চাঁদপুর জেলা নির্বাচন অফিসার প্রজ্ঞাপনের মাধ্যমে ৪টি অফিসের দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং অফিসারদের মাধ্যমে বণ্টন করে দেন ।
দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং অফিসারবৃন্দ হলেন-১)উপজেলা নির্বাচন অফিসার মোঃ ওবায়দুর রহমান দায়িত্ব পালন করছেন-১নং রাজারগাঁও ইউনিয়ন,৩নং কালচোঁ উত্তর ইউনিয়ন ও ৪নং কালচোঁ দক্ষিণ ইউনিয়ন।২)উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ গোলাম মোস্তফা দায়িত্ব পালন করছেন-৫নং সদর ইউনিয়ন,৮,নং হাটিলা ও ১১নং হাটিলা পশ্চিম ইউনিয়ন। ৩)উপজেলা প্রকৌশলী মোঃ রেজাওয়ানুর রহমান দায়িত্ব পালন করছেন-৬নং বড়কুল পূর্ব,৯নং গন্ধর্বপুর উত্তর ইউনিয়ন ও ১০নং গন্ধর্বপুর দক্ষিণ ইউনিয়ন।৪) উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ জুলফিকার আলী দায়িত্ব পালন করছেন-২নং বাকিলা ও ৭নং বড়কুল পশ্চিম ইউনিয়ন।
সোমবার দ্বিতীয় দিনে ইউনিয়ন পরিষদ নির্বাচনে উপজেলার ১১টি ইউনিয়নের মধ্যে চেয়ারম্যান পদে ১৩জন, ১৬৬সাধারন সদস্য জন ও সংরক্ষিত মহিলা সদস্য ৪১জন প্রার্থীসহ মোট ২২০জন প্রার্থীর মনোনয়ন ফরম সংগ্রহ করেন।
জানা গেছে, গতকাল রোববার পর্যন্ত উপজেলার রাজারগাঁও ইউনিয়ন থেকে ৩ জন চেয়ারম্যান, ১১ জন সাধারন সদস্য ও ৩ জন সংরক্ষিত নারী সদস্য প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেন। বাকিলা ইউনিয়ন থেকে ৩ জন চেয়ারম্যান, ২১ জন সাধারন সদস্য ও ৮ জন সংরক্ষিত নারী সদস্য প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেন।
কালচোঁ উত্তর ইউনিয়ন থেকে ১ জন চেয়ারম্যান, ১২ জন সাধারন সদস্য ও ১ জন সংরক্ষিত নারী সদস্য প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেন। কালচোঁ দক্ষিণ ইউনিয়ন থেকে ২ জন চেয়ারম্যান, ১৪ জন সাধারন সদস্য ও ৫ জন সংরক্ষিত নারী সদস্য প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেন।
হাজীগঞ্জ সদর ইউনিয়ন থেকে ১ জন চেয়ারম্যান, ২৩ জন সাধারন সদস্য ও ৬ জন সংরক্ষিত নারী সদস্য প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেন। বড়কুল পূর্ব ইউনিয়ন থেকে ১ জন চেয়ারম্যান, ১৩ জন সাধারন সদস্য ও ৩ জন সংরক্ষিত নারী সদস্য প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেন।
বড়কুল পশ্চিম ইউনিয়ন থেকে ৩ জন সাধারন সদস্য ও ২ জন সংরক্ষিত নারী সদস্য প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেন। হাটিলা পূর্ব ইউনিয়ন থেকে ১ জন চেয়ারম্যান, ১৮ জন সাধারন সদস্য ও ৩ জন সংরক্ষিত নারী সদস্য প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেন। গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়ন থেকে ১১ জন সাধারন সদস্য ও ২ জন সংরক্ষিত নারী সদস্য প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেন।
গন্ধর্ব্যপুর দক্ষিণ ১ জন চেয়ারম্যান, ১৮ জন সাধারন সদস্য ও ৩ জন সংরক্ষিত নারী সদস্য প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেন এবং হাটিলা পশ্চিম ইউনিয়ন থেকে ২২ জন সাধারন সদস্য ও ৫ জন সংরক্ষিত নারী সদস্য প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেন।