POPULAR BD NEWS
Popular BD News Logo

হাজীগঞ্জে পানি ব্যবসায়ী রাসেলকে আটক করলো সিআইডি

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: নভেম্বর ১৪, ২০২১ | সময়: ১০:৩৮ অপরাহ্ণ

হাজীগঞ্জ উপজেলায় ১৩ অক্টোবর হামলার ঘটনায় রাসেল নামের এক যুবকে আটক করেছে সিআইডি। রোববার রাতে রাসেলের বাসা থেকে নিয়ে যায় সিআইডি কর্মকর্তারা।

রোববার রাতে রাসেলকে নিয়ে যাওয়ার সময় সিআইডি পরিচয় দিয়েছে বলে নিশ্চিত করেন রাসেলের স্ত্রী।

পরে পপুলার বিডিনিউজকে বিষয়টি নিশ্চিত করেন হাজীগঞ্জ থানা অফিসার ইনচার্জ হারুনুর রশীদ।

জানা গেছে,  হাজীগঞ্জ বাজারে মিছিলে ছিল হাজীগঞ্জ বাজারের ডিগ্রি কলেজের পানির ব্যবসায়ী এই রাসেল।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন