POPULAR BD NEWS
Popular BD News Logo

পাথৈর ইউনিয়ন আওয়ামী লীগের সভায় ৯জন চেয়ারম্যান প্রার্থীর নাম ঘোষনা

শান্তুু ধর,কচুয়া | প্রকাশিত: নভেম্বর ১২, ২০২১ | সময়: ৯:৫৮ অপরাহ্ণ

কচুয়া উপজেলার ২নং পাথৈর ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকালে পাথৈর সরকারি প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।

ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলাউদ্দিন লিটনের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মো. ফারুকুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ইঞ্জি. একেএম আব্দুল মোতালেব।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কচুয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ¦ আইয়ুব আলী পাটওয়ারী,সাধারণ সম্পাদক সোহরাব হোসেন চৌধুরী সোহাগ,ঢাকা মহানগর শাহবাগ থানা আওয়ামী লীগের সভাপতি জি.এম আতিকুর রহমান, কচুয়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কামরুন্নাহার ভূইয়া, যুগ্ম সম্পাদক মো. শাহজাহান, মোতাহের হোসেন প্রধান দুলাল প্রমূখ।

উক্ত বর্ধিত সভায় তৃনমূল থেকে আসন্ন ইউপি নির্বাচনে পাথৈর ইউনিয়নে ৯জন চেয়ারম্যান প্রার্থীর নাম আসে। তারা হচ্ছেন, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলাউদ্দিন লিটন,সাধারন সম্পাদক ফারুকুল ইসলাম,বর্তমান চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান জুয়েল,উপজেলা যুবলীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধার সন্তান এবিএস রিয়াদ মাহমুদ চৌধুরী জুয়েল,উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল বাতের সরকার,জেলা স্বেচ্ছাসেবক লীগের উপ-প্রচার সম্পাদক কামাল পারভেজ মিয়াজী,ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি ইঞ্জি. জুয়েল মিয়াজী,যুবলীগ নেতা তারেক হাবীব ও রাহাত মামুন চৌধুরী।

এসময় ইউনিয়ন আওয়ামী লীগ ও ওয়ার্ড আওয়ামী লীগের নেতাকর্মী সহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

E/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন