POPULAR BD NEWS
Popular BD News Logo

সেন্দ্রায় ফ্রি ব্লাড গ্রুপিং ও চক্ষু চিকিৎসা প্রদান

হোসেন বেপারী | প্রকাশিত: নভেম্বর ১২, ২০২১ | সময়: ৫:৩৪ অপরাহ্ণ

হাজীগঞ্জ উপজেলার ৬নং বড়কুল পূর্ব  ইউনিয়নের সেন্দ্রা ফ্রেন্ডস ইউনিয়ন সংগঠনের উদ্যোগে ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পইন ও চক্ষু চিকিৎসা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সকালে প্রথমেই ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পইন এর মাধ্যমে অনুষ্ঠানটি শুরু করা হয়। এরপর ফ্রি চক্ষু চিকিৎসা শুরু হয়। অনুষ্ঠানে সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি গাজী মো. শরীফ আহম্মেদের সভাপতিত্ব ও সংগঠনের সিনিয়র সহ-সভাপতি মো. কাউচার হোসাইন বাবলুর সঞ্চালনায় অথিতিরা বক্তব্যের মাধ্যমে সংগঠনটির কাজের প্রশংসা করেন।

ওইসময় বক্তৃতা করেন, সংগঠনের সাধারণ সম্পাদক সাহাদাৎ হোসেন সাজ্জাদ। সংগঠনের সভাপতি তার নাম বক্তৃতায় সেন্দ্রা এলাকায় একটি এতিমখানা তৈরির প্রস্তাবনা করেন। বক্তৃতায় সকলের কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করেন সংগঠনটির আইন বিষয়ক সম্পাদক এস এম মিরাজ মুন্সী।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট সমাজ সেবক ও শিক্ষানুরাগী আলহাজ্ব আলাউদ্দিন ভুঁইয়া। তিনি সভাপতির এতিমখানা তৈরির প্রস্তাবনায় দুই শতাংশ সম্পত্তির সমপরিমাণ অর্থ প্রদান করবেন বলে আশ্বস্ত করেন। এছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আলহাজ্ব আব্দুর রব মেম্বার, আব্দুর রহমান চৌধুরী, ইউপি সদস্য আনিসুর রহমান সোহেল, আব্দুল আউয়াল আটিয়া, মিরাজ আটিয়া, সুমন কর্মকার ও ডাক্তার রিপন প্রমুখ।

তুচ্ছ নয় রক্ত দান,বাঁচতে পারে একটি প্রান এই স্লোগানে ২০০৮ সালে এই সংগঠনটির যাত্রা শুরু হয়। তারপর থেকে সমাজসেবা বিশেষ অবদান রেখে আসছে।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন