POPULAR BD NEWS
Popular BD News Logo

পৌরসভার প্রতিটি ওয়ার্ডে বিনোদন পার্ক করা হবে: মেয়র লিপন

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: নভেম্বর ১১, ২০২১ | সময়: ৮:৪৯ অপরাহ্ণ

হাজীগঞ্জ পৌর এলাকার ৬নং ওয়ার্ডের উত্তর পূর্ব মকিমাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন স্থানে নান্দনিক পরিবেশে পৌর বিনোদন প্রাঙ্গনের শুভ উদ্বোধন করেন পৌর মেয়র আ.স.ম. মাহবুব-উল আলম লিপন।

বৃহস্পতিবার সন্ধ্যায় পথচারী, বিদ্যালয় শিক্ষার্থী ও আশেপাশের জনসাধারণের জন্য উন্মুক্ত পরিবেশে বিনোদনের খোরাক মেটাতে পৌর মেয়রের ক্ষুদ্র প্রয়াস হিসেবে পৌর বিনোদন প্রাঙ্গণের শুভ সূচনা করা হয়।

মেয়র প্রধান অতিথির বক্তৃতায় বলেন হাজীগঞ্জ পৌর সভায় দ্বিতীয় বিনোদন কেন্দ্র উদ্বোধন হলো। আগামীতে প্রতিটি ওয়ার্ডে জায়গা ও পরিবেশ পেলে বিনোদন কেন্দ্র করা হবে। এছাড়াও ৬নং ওয়ার্ডের এই সড়কটির মৌখিক নামকরণ আবু বক্কর ছিদ্দিক হিসেবে প্রস্তাবনা করেন মেয়র।

পৌর কাউন্সিলর শাহআলমের সভাপতিত্ব ও বাজার পরিদর্শক খাজা সাফিউল বাসার রুজমনের উপস্থাপনায় বক্তৃতা করেন হাজীগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সহ-সভাপতি আলহাজ্ব মো. ইকবালুজ্জামান ফারুক, বিএনপি নেতা হাজী মো. ইমাম হোসাইন, হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি গাজী মো. সালাহউদ্দিন ও পৌর কর কর্মকর্তা মো. আবু ইউছুফ।

এরআগে পৌর বিনোদন প্রাঙ্গণের উদ্বোধন করায় পৌর মেয়রকে ফুলেল শুভেচ্ছা জানান স্থানীয় বাসিন্দা ও শিক্ষা প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ।

পৌর বিনোদন প্রাঙ্গণের উদ্বোধনকালে উপস্থিত ছিলেন হাজীগঞ্জ থানা অফিসার ইনচার্জ  হারুনুর রশিদ,২ নং প্যানেল মেয়র আজাদ মজুমদার, কাউন্সিলর মহসিন ফারুক বাদল, বিল্লাল হোসেন, কাজী মনির হোসেন, হাজী মো. কবির হোসেন, সুমন তপদারসহ আমন্ত্রিত অতিথি ও পৌরসভার বিভিন্ন কর্মকর্তা- কর্মচারী বৃন্দ।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন