POPULAR BD NEWS
Popular BD News Logo

কুমিল্লায় নির্বাচনী সহিংসতায় নিহত ১

পপুলার বিডিনিউজ ডেস্ক | প্রকাশিত: নভেম্বর ১১, ২০২১ | সময়: ৪:২২ অপরাহ্ণ

কুমিল্লার মেঘনা উপজেলার মানিকারচর ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে সহিংসতায় মো. শাওন আহমেদ (৩০) নামের এক ব্যক্তি মারা গেছেন।

আজ বৃহস্পতিবার দুপুর ১২টায় আমিরাবাদ কেন্দ্রে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির বাবার নাম মোবারক হোসেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুর ১২টায় আমিরাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের বাইরে আওয়ামী লীগের প্রার্থী জাকির হোসেন ও বিদ্রোহী প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি হারুন অর রশিদের অনুসারীদের মধ্যে সংঘর্ষ হয়।

এ সময় হারুনের সমর্থক মো. শাওন আহমেদের মাথায় গুলি লাগে। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। তাঁর বাড়ি বলবের কান্দি গ্রামে। এ ঘটনায় অন্তত ২০ জন গুলিবিদ্ধ হয়েছেন।

নিহত ব্যক্তির বাবা মোবারক হোসেন বলেন, হারুন অর রশিদের সমর্থক হওয়ায় তাঁর ছেলেকে হত্যা করা হয়েছে।

মেঘনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কনসালট্যান্ট মো. সালাউদ্দিন মোল্লা বলেন, শাওনের মাথার পেছনে গুলি লাগে। এরপর তিনি মারা যান। শাওনের এক ছেলে ও এক মেয়ে আছে।

সূত্র: প্রথম আলো

E/N

 

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন