POPULAR BD NEWS
Popular BD News Logo

পদ্মা সেতুর পিচ ঢালাইয়ের কাজ শুরু

পপুলার বিডিনিউজ ডেস্ক | প্রকাশিত: নভেম্বর ১০, ২০২১ | সময়: ১২:১৬ অপরাহ্ণ

পদ্মা সেতুর সড়ক পথের কার্পেটিং (বিটুমিনাস ওয়ার্ক) শুরু হয়েছে। বুধবার সকাল ৯টা ৪০ মিনিট থেকে এ কাজ শুরু হয় বলে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপসচিব আবু নাসের টিপু জানিয়েছেন।

তিনি জানান, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সকাল থেকেই এ কাজ মনিটর করছেন। এর মাধ্যমে পদ্মা সেতুতে লক্ষ্য অর্জনের মুকুটে আরেকটি পালক যোগ হয়েছে।

মন্ত্রণালয়ের দেওয়া তথ্যমতে, ইতোমধ্যে মূল সেতুর নির্মাণ কাজ শেষ হয়েছে ৯৫ শতাংশ। প্রায় ৮৯ শতাংশ প্রকল্পের সার্বিক অগ্রগতি হয়েছে। আর নদী শাসন কাজের অগ্রগতি হয়েছে ৮৬ শতাংশ। মাওয়া ও জাজিরা প্রান্তে সংযোগ সড়কের কাজ শতভাগ শেষ হয়েছে।

আগামী বছরের জুন মাসের আগেই পদ্মা সেতু যানবাহন চলাচলের জন্য সম্পূর্ণ উপযোগী হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

পদ্মা সেতুপথের কার্পেটিং বা পিচ ঢালাইয়ের কাজ  ৪০ নম্বর খুঁটির কাছে শুরু হয়। চার লেনের সেতুটির মাঝখানে ডিভাইডার দেওয়া আছে। তাই পশ্চিম প্রান্তে এ কার্পেটিং শুরু হচ্ছে।

সূত্র: যুগান্তর

E/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন