কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী পালাখাল উচ্চ বিদ্যালয়ে ২০২১ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিদ্যালয় মিলনায়তনে প্রধান শিক্ষক মো. শহীদ উল্যাহ পাটওয়ারীর সভাপতিত্বে ও সহকারী প্রধান শিক্ষক মো. মিজানুর রহমানের পরিচালনায় দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও ইউপি চেয়ারম্যান মো. ইমাম হোসেন সোহাগ।
এসময় পালাখাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নজরুল ইসলাম,পালাখাল উচ্চ বিদ্যালয়ের ম্যাানেজিং কমিটির সদস্য ইয়ার আহমেদ মজুমদার,তাজুল ইসলাম,শিক্ষক শরীফ হোসেন ও সাংবাদিক জিসান আহমেদ নান্নুসহ বিদ্যালয়ের শিক্ষক,শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে শিক্ষার্থীদের সফলতা কামনা করে বিশেষ দোয়া মোনাজাত পরিচালনা করেন পালাখাল ছালেহিয়া আলিম মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা মো. আবুল কাশেম ।