POPULAR BD NEWS
Popular BD News Logo

কুমিল্লায় গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ গ্রেফতার ৪

পপুলার বিডিনিউজ ডেস্ক | প্রকাশিত: নভেম্বর ৮, ২০২১ | সময়: ৬:১৮ অপরাহ্ণ

কুমিল্লায় গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। এছাড়া চুয়াডাঙ্গা ও গৌরীপুরে দুই স্কুলছাত্রী ধর্ষণের শিকার হয়েছে। প্রতিনিধিদের পাঠানো খবর

সদর দক্ষিণ (কুমিল্লা)  কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার দক্ষিণ বাগমারা গ্রামে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা হয়েছে।
এ ঘটনায় পলিটেকনিক্যাল পড়ুয়া ছাত্র মেহেদী হাসান নিরব, হৃদয় হোসেনসহ চারজনকে রোববার গ্রেফতার করেছে পুলিশ।

গৌরনদী (বরিশাল)  গৌরনদী উপজেলায় দশম শ্রেণির ছাত্রী ধর্ষণের শিকার হয়েছে। শুক্রবার রাত সাড়ে ১০টায় উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে।

এ ব্যাপারে ভিকটিমের মা বাদী হয়ে অভিযুক্ত রবিউল বেপারীকে আসামি করে শনিবার গৌরনদী থানায় মামলা করেছেন। পুলিশ আসামি রবিউল বেপারীকে গ্রেফতার করেছে। রবিউল উপজেলার কমলাপুরের মজিবুর রহমান বেপারীর ছেলে।

চুয়াডাঙ্গা  ১০ দিন পর চুয়াডাঙ্গার কালুপোল গ্রামে স্কুলছাত্রী ধর্ষণের ঘটনায় অভিযুক্ত শান্তির বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে। আসামি শান্তিকে গ্রেফতারের পর আদালতে সোপর্দ করেছে পুলিশ।

E/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন