POPULAR BD NEWS
Popular BD News Logo

কচুয়া ফাযিল মাদ্রাসার দাখিল ও আলিম পরীক্ষার্থী বিদায়ী দোয়া অনুষ্টিত

পপুলার বিডিনিউজ ডেস্ক | প্রকাশিত: নভেম্বর ৮, ২০২১ | সময়: ৫:৩৯ অপরাহ্ণ

কচুয়া উপজেলার মনোহরপুর ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার ২০২১ সালের দাখিল ও আলিম পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া, মিলাদ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 

সোমবার দুপুরে মাদ্রাসা মিলনায়তনে অধ্যক্ষ মাওলানা মোঃ জহিরুল ইসলাম পাটওয়ারীর সভাপতিত্বে ও শিক্ষক মাওলানা বশিরউল্লাহ’র সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, মাদ্রাসার উপাধ্যক্ষ একেএম ছাইফুল্লাহ আল মাদানী, সিনিয়র শিক্ষক আনোয়ার হোসেন, মাওলানা জাকির হোসেন, মাওলানা শামছুল আলম, মাওলানা আবদুল খালেক, গভর্নিং বডির সদস্য হাজী আনোয়ার উল্লাহ, সমাজসেবক আঃ হক, মজিবুর রহমান, এনায়েত হোসেন, পরীক্ষার্থী রিয়াদ হোসেন, শিক্ষার্থী হাফেজ মোঃ তোফাজ্জল হোসেন প্রমূখ।

দোয়া ও মুনাজাত পরিচালনা করেন, মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোঃ জহিরুল ইসলাম পাটওয়ারী।

এসময় মাদ্রাসার সকল শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

E/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন