আদিল হোসেন নোবেল ও তাহসান খান। ব্যক্তিত্বে তারা দু’জনই মুগ্ধকর, প্রশংসনীয়। কেবল সাধারণ ভক্তরা নন, শোবিজের অনেকেও তাদেরকে আদর্শ হিসেবে বিবেচনা করেন।
দেশের বিনোদন জগতের এই তারকাদ্বয় যখন একফ্রেমে, তখন নেট দুনিয়া মাতোয়ারা হবে, এটাই তো স্বাভাবিক।
দুই তারকার নজরকাড়া এই ছবিতে মুগ্ধ নেটিজেনরা। মাত্র ১৭ ঘণ্টায় ছবিটিতে রিঅ্যাকশন পড়েছে ১ লাখ ৬৮ হাজারের বেশি। প্রায় সাড়ে ৪ হাজার মন্তব্যের সঙ্গে রয়েছে পাঁচ শতাধিক শেয়ার।
১৯৯১ সালে র্যাম্প মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু করেছিলেন নোবেল। নব্বই দশকে তিনি ছিলেন জনপ্রিয়তার তুঙ্গে। মডেলিংয়ের পাশাপাশি কিছু নাটকেও কাজ করেছেন নোবেল।
তাহসান খান ১৯৯৮ সালে ‘ব্ল্যাক’ ব্যান্ড গঠন করেন। পরে সেটা থেকে আলাদা হয়ে নিজের একক সংগীত জীবন গড়ে তোলেন। এছাড়াও তাকে নাটক-টেলিফিল্মে দেখা যায়। পাশাপাশি দুটি সিনেমাতেও কাজ করেছেন তাহসান।
সূত্র:ইত্তেফাক
R/N