POPULAR BD NEWS
Popular BD News Logo

হানারচর ইউপিতে নৌকা প্রার্থীর অফিসে ককটেল বিষ্ফোরণ

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: নভেম্বর ৬, ২০২১ | সময়: ১০:৫৫ অপরাহ্ণ

চাঁদপুর সদর উপজেলার ১৩নং হানারচর ইউনিয়নে নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থীর নির্বাচনী অফিস ভাংচুর ও ককটেল বিষ্ফরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। ৬ নভেম্বর শনিবার সন্ধ্যায় ইউনিয়নের হরিনা চৌরাস্তায় এই ঘটনা ঘটে। অজ্ঞাত পরিচয়ের দুর্বৃত্তরা মোটরসাইকেল যোগে আওয়ামী লীগ মনোনীত নৌকার চেয়ারম্যান প্রার্থী মুকবুল হোসেন মিয়াজীর নির্বাচন অফিসে অতর্কিত ককটেল হামলা চালায়।

এই ঘটনায় এলাকাজুড়ে উত্তেজনা বিরাজ করছে।তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তা এখনো পর্যন্ত শনাক্ত করা যায়নি।

ঘটনার প্রত্যক্ষদর্শী ও নির্বাচনী কার্যালয়ে দায়িত্বে থাকা সিদ্দিকুর রহমান জানান, আমরা সন্ধ্যার সময় বাজারে নাস্তা করছিলাম। এসময় হরিনা ফেরিঘাট থেকে তিনটি মোটরসাইকেলে করে হ্যামলেট পরিহীত তিন জন আরোহী নির্বাচন কার্যালয়ে সামনে আসে। কিছু বুঝে উঠার আগেই তারা তিনটি ককটেলের বিস্ফোরণ ঘটায় এবং তিন রাউন্ড ফাঁকা গুলি করে এরপর তারা চাঁদপুর শহরের দিকে চলে যায়।

খবর পেয়ে চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) সুদীপ্ত রায়, চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আব্দুর রশীদ তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেন।

এদিকে নৌকা প্রতীকের নির্বাচনী কার্যালয়ে ককটেল বিষ্ফরণ ও ভাংচুরের ঘটনায় ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মীর তাৎক্ষণিক প্রতিবাদ মিছিল করেন।

এছাড়াও এই ঘটনায় ইউনিয়ন আওয়ামী লীগের পক্ষ থেকে চাঁদপুর মডেল থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা যায়।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন