ফরিদগঞ্জে শনিবার সকালে উপজেলা পরিষদের হল রুমে জাতীয় সমবায় দিবস উপলক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা শিউলী হরি, মহিলা ভাইস চেয়ারম্যান মাজুদা বেগম, উপজেলা সমবায় কর্মকর্তা নাজমূন্নাহার, উপজেলা মৎস্য কর্মকর্তা ফারহানা রুমা, বিআরডিবির চেয়ারম্যান আব্দুস সালাম জুয়েল ,সাংবাদিক ও সমবায় সমিতির নেতৃবৃন্দ।